জুলাই বিপ্লব নিয়ে বিএনপি গাদ্দারী করছে

কুষ্টিয়ায় নাগরিক সমাবেশে আল্লামা মামুনুল হক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন- বিএনপি, ফ্যসিষ্ট আওয়ামীলীগের পথ অনুসরণ করছে তাতে বিএনপি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। এদেশের মজলুম জনতা গণভোটের রায়ের বাস্তবায়ন দেখতে চাই। ৬৯% গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কার্পন্যতা, শৈথিলতা বা অবহেলার কোন সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিষ্ট সরকারকে এদেশ থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল ঠিক তেমনি কোটি কোটি জনতা বিএনপিকে এই দেশ ছাড়া করবে।  গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মুল্যবৃদ্ধি  এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মুফতি  শরাফত হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, যুব মজলিশের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কুষ্টিয়া জেলা সেক্রেটারী মুফতি আরিফুজ্জামান, খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই আন্দোলনের সূচনা ছিল ২০১৩সালের  ৫মে শাপলা চত্বর থেকে যার পরিসমাপ্তি ঘটেছিল ৩৬ জুলাই। ৩৬জুলাই  ছিল একটি চেতনা ও পরিবর্তনের নাম। জুলাই আন্দোলনের রুপরেখা ছিল ফ্যাসিষ্ট উচ্ছেদ, বৈষম্য শিখর উপড়ে ফেলা এবং সাম্য প্রতিষ্ঠা। জুলাই আন্দোলনে বিএনপি অংশীদার হিসেবে ছিল কিন্তু আজ মসনদে বসে জুলাই গণভোটকে অস্বীকার করে তারা নানান অজুহাতে জুলাই গণভোটের রায় এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তা কখন সম্ভব নয়। প্রয়োজনে আরো একটি বিপ্লব হবে গণভোটের রায় বাস্তবায়নের জন্য আর তাতে বিএনপিকে চরম মূল্য দিতে হবে। তিনি ফ্যাসিষ্ট আওয়ামীলীগের যুগের ইতিহাস টেনে বিএনপির বর্তমান অবস্থার সাথে তুলনা করে বলেন, এই দেশের আপামর জনগণ ৭১ দেখেছে, ৯০এর গণঅভ্যুত্থান দেখেছে আর সর্ব শেষ জুলাই বিপ্লব দেখেছে। ক্ষমতা কখন স্থায়ী হয় না। বিএনপি আওয়ামীলীগের মত নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির রাজনীতি করতে চাই সেটা আর সম্ভব নয়। মামুনুল হক বলেন, আওয়ামীলীগ উন্নয়নের গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী ছিল তাই শুধু উন্নয়নের নাম ভাঙ্গিয়ে লুটপাট করেছে আর ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। কিন্তু জনগন ও দেশের মানুষের মন জয় করতে পারেনি। বিধায় অবৈধভাবে নির্বাচনের প্রহসন দেখিয়ে ১৭টি বছর দেশকে এক অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করেছিল। মামলা, জেলজুলুম ও অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছিল বিরোধী মতের মানুষদের উপড়। বিএনপি যদি আওয়ামীলীগের পথ অনুসরন করে তাহলে তাদের পরিনতি আরো ভয়ংকর হবে। আশাকরি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভবুদ্ধির উদয় হবে। মামনুল হক বলেন- জুলাই বিপ্লব নিয়ে বিএনপি গাদ্দারী করছে। ৬৯% জনগনের রায়কে শ্রদ্ধা না জানিয়ে নিজেদের মত করে ভুলভাল বুঝিয়ে জাতির সাথে বেইমানী করছে কিন্তু আপনারা জানেন এক মাঘে কখনও শীত যায় না। মাঘ প্রতি ঋতুতে আসে আর যায়। বিএনপি আওয়ামীলীগের মত চাই দ্বিজাতীয় রাজনী এই দেশে চালু থাকুক কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিজাতীয় রাজনীতির কবর রচিত হয়েছে। বাংলার মাটিতে কখন এই দ্বিজাতীয় রাজনীতির স্থান হবে না। নতুন বাংলাদেশ বিনির্মানে জুলাই শহীদ এবং আহতদের রক্তের সাথে যারা বেইমানী করবে তাদের সাথে কোন আপোষ নেই। তারা দেশ ও জাতির শত্রু তারা কখন জাতির বন্ধু হতে পারে না। তাই গণভোটের রায়কে বাস্তবায়নে আর কালক্ষেপন না করে দ্রুত কার্যকর করতে হবে। তিনি দলবল নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণকে গণভোটের রায় বাস্তবায়নে যে কোন আন্দোলনে যোগ দেয়ার আহবান জানান। মামুনুল হক আরো বলেন- জুলাই আন্দোলন গুরুত্বপুর্ণ ও ইতিহাসের পাঠক্রম। যেটি বছরে বছরে এমনকি যুগে যুগে ঘটে না। শতাব্দী থেকে শতাব্দীর স্বাক্ষর রাখে তেমনি একটি গুরুত্বপুর্ণ বিষয়কে বিএনপি উপেক্ষা করে চলেছে। যেটি জাতির কাম্য ছিল না। এর আগে কুষ্টিয়ার জুলাই আহত যোদ্ধাদের পক্ষ থেকে আল্লামা মামুনুল হককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।