ঢাকা অফিস \ পথশিশু ও ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সুরক্ষায় জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই খাতটির অগ্রগতি তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের ১৭টি জেলায় ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালিত হচ্ছে। এছাড়া পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কার্যক্রমও চলমান রয়েছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিমকে আরও বেশি শক্তিশালী করা হচ্ছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
