নিজ সংবাদ \ কুষ্টিয়ার মিরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর থেকে ধুবইলের সিংপুর মোড় অভিমুখী সড়কে মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ইবি থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজা আহাম্মেদ জয় নামে এক ব্যক্তি গুরুতর আহত হোন। তিনি চিথলিয়া ইউনিয়ন পরিষদ থেকে কুষ্টিয়ার উদ্দেশ্য যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতি পুকুর এলাকা মাঠের মধ্যে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। দুর্ঘটনার কারন জানতে চেয়ে পথচারীদের প্রশ্ন করলে তারা বলেন, মাঠের মধ্যে পুলিশ গাড়ি চেকিং করছিলো, একটি মোটরসাইকেল গাড়ির চালক পুলিশের ভয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায় ওই চালক অপর দিক থেকে আসা ইবি থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজা আহাম্মেদ জয় এর গাড়িতে ধাক্কা দেয় এবং গুরুত্বর আহত হোন তিনি। ঘটনা স্থলে মিরপুর থানা পুলিশ পরিদর্শন করেন এবং আহত অবস্থায় রেজা আহাম্মেদ জয়কে উদ্ধার করে পুলিশের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুমন রহমান জানান, এক্সরে রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে আহত রেজার বাম হাতের কাধের হার ভেঙে গিয়েছে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে ২০-২৫ দিন বেড রেস্টে থাকার পর পুনরায় পরীক্ষার মাধ্যমে জানা যাবে। এদিকে সংবাদ লেখা অবস্থায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উক্ত ঘটনার বিষয়ে অবগত নেই, খোজ নিচ্ছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উক্ত ঘটনায় আহত ব্যক্তির মোটরসাইকেল ভেঙে গিয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মিরপুরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক রেজা আহত

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬