আলমডাঙ্গা অফিস \ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন আলমডাঙ্গায় নির্মাণাধীন আলমডাঙ্গা স্টেডিয়ামের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা নির্মানাধীন স্টেডিয়াম মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, জেলা-উপজেলা প্রশাসনের কর্তাগণ,জেলা ক্রীড়া পরিষদ সদস্য সচিব হ্যাজি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মামুনুর রশিদ মন্ডল, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া সংগঠক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান উজ্জ্বল, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহবায়ক ইকবাল হোসেন মিয়া, সংগঠক সোহাগ আলী, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ। যুগ্ন সচিব আশ্বস্ত করেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু ও সুন্দরভাবে আলমডাঙ্গা স্টেডিয়াম, মাঠ, সীমানা প্রাচীর এবং পয়ঃনিষ্কাশনের কাজ সম্পন্ন হবে।
