কুষ্টিয়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক পুরুষসহ চার নারী আটক, আদালতে প্রেরণ

বুধবার, অক্টো ২৮, ২০২৬

 

শফিকুর রহমান ॥  কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ এলাকায় একটি কক্ষে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক পুরুষ ও চার নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার নিতাই অধিকারীর ছেলে প্রশান্ত অধিকারী মানব, হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ নতুনপাড়া এলাকার সাইদুর রহমানের মেয়ে শ্রাবণী আফরিন, শহরের মিললাইন এলাকার অজয় কুমার রায়ের মেয়ে অন্তি রানী রায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাগজান গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে সাথী খাতুন ওরফে সিমরান এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান গ্রামের রওশন উদ্দিনের মেয়ে রজনী খাতুন। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে দন্ডবিধির ২৯০ ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে, বোয়ালদহ এলাকায় একটি কক্ষে এক পুরুষের সঙ্গে চার নারীকে আটকের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।