ফিফা বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ ফিফা বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ায় ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ব্রাজিলের কয়েকশো সমর্থক জড়ো হয়ে এই র?্যালিতে অংশ নেন। র‌্যালির নেতৃত্ব দেন ব্রাজিল ফ্যান ক্লাব কুষ্টিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু এবং সদস্য সচিব এস. এম. কাদেরী সবু। এ সময় ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র?্যালিটি বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক এনএস রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমর্থকরা ব্রাজিল দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন। আয়োজকরা জানান, বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ার ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবং ফুটবলপ্রেমীদের একত্রিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতেও ব্রাজিল ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান ও সমর্থনমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তারা জানান। র?্যালিতে ব্রাজিল ফ্যান ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্রাজিল দলের জন্য শুভকামনা জানিয়ে বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান বক্তারা।