দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-১

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মাদকদ্রব্য ১জন আটক হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ চল্লিশপাড়া বিওপির টহল দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মো. রিমন (২০) কে ৫ পিস ইয়াবা এবং ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে মামলা দিয়ে গতকাল রবিবার তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।