দৌলতপুরে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির সিঁড়ি থেকে পড়ে আলিশা (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলিশা একই গ্রামের দুলাল হোসেনের শিশু কন্যা। স্থানীয়রা জানায়, আলিশা নিজ বাড়িতে খেলার সময় অসাবধানবসত সিঁড়ি থেকে পা ফসকে নীচে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এমন মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার সকাল ৯টায় নিহত শিশু আলিশার দাফন সম্পন্ন হয়েছে।