দৌলতপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফান্সে রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উদ্যেগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাস, গ্রামআদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক ফিরোজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক এনামুল হক ও মোস্তাফিজুর রহমান। কর্মশালায় গ্রামীণ জনপদের বিরোধ নিষ্পত্তি ও মামলা নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরা হয়। তবে পক্ষপাত দৃষ্টিভঙ্গি ও সংকীর্ণতা পরিহার না হওয়ায় কর্মশালা জনগুরুত্বহীন ছিল বলে কর্মশালায় অংশ নেওয়া অনেকে মন্তব্য করেছেন।