ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

ঢাকা অফিস \ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেই বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠনের স্টল ও নানা রকম ফুল-ফল আর ওষুধি গাছ দিয়ে সাজানো নার্সারিগুলো ঘুরে দেখেন। স্টলে স্টলে ঘোরার সময় প্রধানমন্ত্রী প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকান্ডের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের মঞ্চের কাছে পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’-এর স্টল ঘুরে দেখেন। এ সময় তাকে ফাউন্ডেশনের জলবায়ু ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন পরিবেশ কর্মী মুর্শিদা খন্দকার। তরুণদের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং শুভকামনা জানান। স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয়, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।