চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা এবং সারাদেশে মন্দির ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার (২০ জুন ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান, ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চুয়াডাঙ্গা জেলা সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভগবান শ্রীরাম চন্দ্রের অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও সংখ্যালঘুদের নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
