চুয়াডাঙ্গায় রিকসাভ্যান থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার চিৎলায় মোটরসাইকেল রিকসাভ্যানের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত  একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশু স্বর্ণা মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিশু স্বর্ণা তার মায়ের সাথে বেশ কয়েকদিন আগে মেহেরপুর থেকে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের সালদাপাড়ায়  নানা বাড়িতে বেড়াতে আসে । ঘটনার আগে তার নানী শিশুটিকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রিকসাভ্যান যোগে বাড়ি ফেরার পথে চিৎলা গ্রামের একটি ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে  তারা ভ্যান থেকে সিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার নানীকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।