চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা জেলা শহরের দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে সভার আয়োজন করে স্থানীয় বাস মালিক ও শ্রমিক সংগঠন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
