ভেড়ামারায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

ভেড়ামারা প্রতিনিধি \ সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আমিরুল আরাফাত। কেন্দ্রগুলো পরিদর্শনকালে উপস্থিত শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং অভিভাবকদের সাথে কথা বলেন ইউএনও। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতা দূরীকরণে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এই ক্যাম্পেইন সফল করা আমাদের সকলের দায়িত্ব। তিনি মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের নিরলস কাজের প্রশংসা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান জানান, উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে শতভাগ এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নিয়ে সকাল থেকেই কার্যক্রম শুরু হয়েছে। কোনো শিশু যেন এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে জন্য প্রতিটি কেন্দ্রে বিশেষ তদারকি করা হচ্ছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। কেন্দ্রগুলোতে সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।