আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবক গ্রেপ্তার; কারাদন্ড

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ২ যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার (৩০ জুন) আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মসজিদপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় এরশাদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সোহাগ (৩০)-কে ৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। অপরদিকে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মাদারহুদা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদারহুদা স্কুলপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. পাপ্পু (২৬)-কে ৩ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদক জব্দ করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে দুই আসামিকে চুয়াডাঙ্গার বিচারিক আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়া সোহাগকে ১ হাজার টাকা এবং পাপ্পুকে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদন্ড অনাদায়ে সোহাগকে আরও ১০ দিনের এবং পাপ্পুকে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।