আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের রুকনদের ভোটে প্রথমবারের মতো আমির নির্বাচিত হয়েছেন আমান উদ্দিন। কর্মী সমাবেশের মধ্যদিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। নবনির্বাচিত আমির আমান উদ্দিনকে শপথবাক্য পাঠ করান উপজেলা আমির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা শহিদুল হক সাবু, যুব বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শপথ গ্রহণ শেষে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে নবনির্বাচিত আমিরের সুস্বাস্থ্য ও সাংগঠনিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
