নিজ সংবাদ \ শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মূসূচী পালন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। বিকেল চারটায় শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে বন্ধুসভার সদস্যরা ছাড়াই কয়েকটি সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে শামিল হোন। সেখানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন, কবি আবৃত্তিকার তুলিকা বিশ্বাস, প্রথম আলো কুষ্টিয়া নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনসহ বন্ধুসভার সদস্যরা। মানববন্ধনে ব্যানার হাতে দাড়িয়ে থাকা ছাড়াও অংশ নেওয়া বেশ কয়েকজনের তাছে হাতে লেখা প্লাকার্ড ছিল। তাতে লেখা ছিল, তোমার আমার এক কথা সকল শিশুর নিরাপত্তা, শৈশব হোক আনন্দের, ভয়ের নয়। অপরাধীর শাস্তি নিশ্চিত হোক, ইউ ওয়ান্ট জাস্টিজ।’ মানববন্ধনে শিক্ষক সরওয়ার মুর্শেদ রতন বলেন,‘এই রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো নিয়ে আমরা আস্থাহীন হচ্ছি। আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি না। স্বপ্ন্ দেখা দু:সাধ্য হয়ে উঠছে। সার্বিকভাবে সমাজটা পচে গেছে। ফুলের মতো শিশুদের নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে। আমি হতভম্ব, হতাশাগ্রস্থ। আমরা ক্রমাগত অন্ধকারে ডুবে যাচ্ছি। আমাদের সামনে কোন আলো নেই। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না।’ শিশু ও নারী নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে কবি আবৃত্তিকার তুলিকা বিশ্বাস বলেন,‘মানুষকে মানুষ হতে হবে। মানুষ যদি মানবিকতা হারিয়ে ফেলে তবে নারীরা নিরাপদ নই। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। মূল্যবোধের উন্নতি হতে হবে। তাইলেই নিরাপদ থাকবে দেশের নারী ও শিশুরা।’
