দুই দিনে ৩৭ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে আবেদন নেওয়া শুরু হওয়ার পর ব্যাংকগুলোর বিভিন্ন শাখা ও উপশাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। আবেদন জমা দিতে আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম দুই দিনে ৩৭ হাজার আমানতকারী প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ১ হাজার কোটি টাকা শুধু আসল হিসেবে ফেরত চেয়েছেন কয়েক হাজার গ্রাহক। বাকি ১ হাজার ৩০০ কোটি টাকা সুদাসলসহ ফেরতের আবেদন করা হয়েছে।

আগামী রোববার পর্যন্ত আমানত ফেরতের আবেদন নেওয়া হবে। যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ শুরু করার কথা রয়েছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার ১৮ হাজার গ্রাহক ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের আবেদন করেন। বুধবার আবেদন করেন প্রায় ১৯ হাজার গ্রাহক। তাঁদের আবেদনের পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি, সঞ্চয়ী ও মেয়াদি আমানতের মূল টাকা তুলতে পারবেন। তবে আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা এ সুবিধার আওতায় পাওয়া যাবে না। মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, ৮৪ লাখ গ্রাহকের তুলনায় প্রথম দিনে পুরো আসল টাকা তুলতে আবেদনকারীর সংখ্যা খুবই কম। এতে ব্যাংকের প্রতি মানুষের আস্থা এখনো রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

২০২৪ সালের আগস্টে সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।