মেহেরপুরে অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট রাফসান জনিসহ ৪ জন গ্রেফতার

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

মেহেরপুর প্রতিনিধি \ অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট রাফসান জনি রিপন (৩২) সহ চারজনকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও  রকিবুল ইসলাম (৩৫)। গতকাল শনিবার (১৬ মে) বিভিন্ন সময়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারাসহ অজ্ঞাতনামা আসামীদের পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত নিজ নিজ মোবাইল ডিভাইস এবং নিজ ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সাইবার স্পেসে প্রতারণামূলক কার্যক্রমসহ অনলাইন প্লাটফর্মে জুয়া খেলায় অংশগ্রহণ ও জুয়া খেলা পরিচালনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত মোবাইল ব্যাংকিং এবং Binance App ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলে প্রেরণের নির্দেশ দেন।