নিজ সংবাদ \ কুষ্টিয়ায় জাপান ফাউন্ডেশনের সহায়তায় জাপানিজ ভাষা প্রশিক্ষকদের ইরোডোরি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) সকাল ১০টায় জাপান-বাংলা ইন্টারন্যাশনাল (JBI) একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় কর্ম ও গবেষণার প্রয়োজনে জাপান গমনেচ্ছুদের সুবিধার্তে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রায় ২০জন প্রশিক্ষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন জাপানি প্রশিক্ষক তোমো ইউকি ফুকুই। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষনার্থীরা জানান কর্মশালাটি অত্যন্ত কার্যকরী। নিজেদের দক্ষ প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করে বিভিন্ন ক্ষেত্রে জাপান গমনেচ্ছুদের জাপানি ভাষা শিক্ষায় অবদান রাখতে চাই। কর্মশালায় অংশ নেন বাংলাদেশ-জাপানিজ ভাষা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সজল আহাম্মেদ। জাপান-বাংলা ইন্টারন্যাশনাল (JBI) একাডেমির চেয়ারম্যান ইমরান খান পলাশ জানান জাপান-বাংলা ইন্টারন্যাশনাল (JBI)একাডেমি ইতোমধ্যে দেশে জাপান গমনেচ্ছুদের মাঝে বেশ সাড়া ফেলেছে। একাডেমির মাধ্যমে জাপান ভাষা শিখে প্রায় শতাধিক শিক্ষার্থী এরই মধ্যে জাপানে গিয়েছেন এবং সেখানে কৃতিত্বের সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তিনি জানান জাপানের সাথে বাংলাদেশের অত্যন্ত গভীর সম্পর্ক। বিশেষ করে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে এদেশের মানুষ যাতে করে জাপানে যেতে পারেন সেই পথ সুগম করেছে। এক্ষেত্রে জাপানি ভাষা শেখা জরুরী। একারনে দক্ষ জনশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে (JBI) একাডেমি কাজ করে যাচ্ছে। একই সাথে জাপান গমনেচ্ছুকদের ব্যাংক থেকে শিক্ষালোনের ব্যবস্থা করে থাকে (JBI)।
