আলমডাঙ্গায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সৈকত

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

আলমডাঙ্গা অফিস \ জাতীয় শিক্ষা পদক ২০২৬ প্রতিযোগীতায় আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন গোবিন্দপুর-এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মুহাম্মদ নাজমুর রহমান সৈকত। জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন।