জেলা তথ্য অফিসের আয়োজনে কৃষক সমাবেশ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। তিনি তাঁর বক্তব্যে কৃষির উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, কৃষক কার্ডের  সুবিধাসমূহ, কৃষির উন্নয়নে খালখনন কর্মসূচি, কুষ্টিয়াতে কৃষক কার্ড চালু হলে কৃষকের করণীয়, যুগেযুগে খাদ্য উৎপাদনে কৃষকের ভূমিকা, ফসল বিক্রয়ের ক্ষেত্রে কৃষকের নায্য অধিকার, স্বল্প জমিতে অধিক ফসল উৎপাদনে করণীয়, গবাদী পশু, হাঁস-মুরগী পালনসহ কৃষির উন্নয়নে করণয়ী বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ বলেন- সার, কীটনাশক, বীজসহ কৃষি উপকরণ সংক্রান্ত কৃষকের কোনরুপ সমস্যা হলে যোগাযোগের আহবান জানান, সরকারের বৃক্ষরোপন কর্মসূচি এবং দৌলতপুর উপজেলায় প্রচুর আবাদের কথা উল্লেখ করে আগামীতে দৌলতপুর উপজেলায় ব্যাপক ফসল উৎপাদনের লক্ষে  কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের আহবান জানান। স্বাগত বক্তব্যে কুষ্টিয়া সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম কৃষক কর্ডের ১০টি সুবিধা, কুষ্টিয়ার কৃষি উন্নয়নে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলাতে খালখনন কর্মসূচি, পদ্মা ব্যরেজ প্রকল্পে রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের ১৯টি জেলা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ২৪টি জেলায় ফসলের ফলন দ্বিগুন অর্থাৎ প্রতিবছর ২৬ লাখ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং ২ লাখ ৩৪ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন বৃদ্ধি পাবে, পর্যটনে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বজ্রপাতের সময় কৃষকের সতর্কতা ও তালগাছ রোপন, কৃষির উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর, কুষি বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর, করিগরি প্রশিক্ষণ কেন্দ্র যে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। তিনি তার বক্তব্যে উপজেলা কৃষি অফিস কৃষকদের কি কি সুবিধা দিয়ে থাকে, কৃষিজাত পণ্য উৎপাদনে কৃষি বিভাগের প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতার উপর আলোকপাত করেন। দৌলতপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান নান্নু বলেন গ্রামের বিভিন্ন হাট-বাজারে পর্যাপ্ত কৃষি পণ্য রয়েছে এবং সঠিক দমে কৃষকেরা ক্রয়ে করণীয় বিষয়ে উল্লেখ করেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব এম ফয়েজ উল্লাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুরাইয়া পারভীন, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুরত আলী সেন্টু,  সমাজ সেবক মোফাজ্জেল হাসেন,  বিএনপি নেতা মমিনুল হক টিপু, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, সভাপতি, মিজানুর রহমান প্রমুখ। কৃষক সমাবেশে সরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষসহ ১৭০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি ফারুক হোসেন।