আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। আলোচনায় উঠে আসে আলমডাঙ্গা পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যার সমাধান, আধুনিক পৌর ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো। গতকাল শনিবার (৬ জুন) সকাল দশটায় আলমডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক মৌলভী আবুল কাসেম, প্রভাষক শফিউজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, সহ-সভাপতি মোঃ রিফাজ্জেল হোসেন ও কে. এ. মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, মোঃ কাইরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মোহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরীসহ কার্যনির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ,মোঃ সাইফুল ইসলাম উলু, ডাঃ জাফর, সালমা আক্তার ও বহুরুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎকালে মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপু বলেন, “আলমডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা উন্নয়নের পথকে আরও শক্তিশালী করবে।” প্রেসক্লাব নেতৃবৃন্দও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা,সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে ভরপুর। স্থানীয় সাংবাদিক মহলের মতে, এ ধরনের মতবিনিময় সভা জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আলমডাঙ্গার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
