পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনে কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ যুবদল কেন্দ্রীয় নির্বাহী পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল নেতৃবৃন্দ। গতকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। বৈরী আবহাওয়া থাকায় র‌্যালিটি শহরের প্রধান সড়কের পাঁচ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই। সার্বিক পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, সদর থানা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা ও আশরাফুল আলম, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, ভেড়ামারা যুবদলের আহবায়ক শামিম, সদস্য সচিব মোশাররফ হোসেন, দৌলতপুর থানা যুবদলের আহবায়ক বেনজির রহমান বাচ্চু, সদস্য সচিব মাসুম, খোকসা উপজেলা যুবদলের আহবায়ক লুলু, মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সুলতান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ সুমন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় তারা দলীয় স্লোগান দেন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পূর্নাঙ্গ কমিটি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবে। পাশাপাশি কুষ্টিয়া জেলা কমিটির দাবিও জানান সাবেক নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুবদল দেশের তরুণ সমাজকে সংগঠিত করবে। কেন্দ্রীয় কমিটি অনুমোদনের মাধ্যমে প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। আনন্দ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।