কুমারখালীতে কবিতা পাঠ ও সাহিত্য পত্রিকা ‘মুক্ত আলো’র মোড়ক উন্মোচন

শনিবার, জুন ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টয়ার কুমারখালীতে ঈদের আনন্দদায়ক সময় আরো বেশি স্মৃতিময় আর মুখর করতে নানরুটি-গ্রীল উৎসব ও কবি কন্ঠে কবিতা পাঠ আসরের আয়োজন ও লিটল ম?্যাগাজিন ‘মুক্ত আলো’র দ্বিতীয় সংখ?্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গড়াই নদীর তীরে স্থানীয় রংধনু রেস্টুরেন্টে এই আসরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরাম। কবি ও নাট্যকার লিটন আব্বাসের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু। সাংবাদিক মাহমুদুল হাসান আলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ওয়াজেদ বাঙ্গালী, আনিসুর রহমান নান্টু ও মুক্ত আলো’র সম্পাদক মাহমুদ শরীফ। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল। অনুষ্ঠানে স্থানীয় অর্ধশত কবি সাহিত্যিক অংশ নেন। শেষে সাহিত্য পত্রিকা মুক্ত আলো’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। নানরুটি-গ্রীল উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।