সরকার আমিরুল ইসলামের গাওয়া ঈদের চাঁদ রাতের গানটি দর্শকদের সাঁড়া জাগিয়েছে

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ ‘কে বা সুখী হইছে বলো প্রেমেতে পড়িয়া, কেমন করে হইবা সুখী আমারে কান্দাইয়া’ গানটি সংগীত পিপাসু দর্শকদের মনে বেশ সাঁড়া জাগিয়েছে। এবারের ঈদুল আজহার চাঁদরাতে প্রচারিত গানটি দর্শকদের জন্য উপহার দিয়েছেন দৌলতপুরের কৃতি সংগীত শিল্পী সরকার আমিরুল ইসলাম। দৌলতপুরের সন্তান তরুণ গীতিকার জাকির হোসেন রাজু’র কথা ও সুরে ‘চোখের জলে দুঃখ ভাসাই’ শিরনামে গাওয়া গানটির সংগীত আয়োজন করে আকাশ বাউল। ভিডিও চিত্র ধারণ করেন একরামুল হক ইহান। সরকার আমিরুল ইসলামের গাওয়া মৌলিক গানটি এবারের ঈদে যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে এব তেমনি সংগীত পিপাসুদের জন্য ঈদের আনন্দকে বাড়তি মাত্রা এনে দিয়েছে। সেইসাথে তাঁদের কাছে আরো নতুন নতুন গান দর্শকদের জন্য উপহারের প্রত্যাশা করেছেন সংগীত পিপাসু দর্শকরা।