সড়ক দুর্ঘটনায় নাসির গ্রুপের মার্কেটিং ম্যানেজার নিহত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ সড়ক দূর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান ও নাসির গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজে কর্মরত ম্যার্কেটিং ম্যানোজার মেহেদী হাসান মুলাম (৩৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল এলাকায় মোটরসাইকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে। নিহত মুলাম নাসির গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ ফুট ওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর টাঙ্গাইল জনের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার দৌলতপুরের সাদিপুর গ্রামে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।