ঈদুল আজহা কবে আজ জানা যাবে

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

 

?ঢাকা অফিস \ এবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্?যাপিত হবে সেই তারিখ জানা যাবে আজ সোমবার। ঈদুল আজহার এই তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে। গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন। জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্?যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়। আজ বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।