নিজ সংবাদ \ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইলের নয়ন হোটেল এন্ড দই ঘরের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৬ (ছিয়াশি) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১০ হাজার ৪শত টাকা, ১ টি পুরাতন বাটন মোবাইলফোনসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৫) কে গ্রেফতার করে। সে ভেড়ামারার পশ্চিম বাহিরচর ১২ মাইল গ্রামের মৃত ফরমান আলী মন্ডলের ছেলে। পরে গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
