নিজ সংবাদ:
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরাকালে বলেছেন, তিনি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছেন তা বলতে পারবেন না এবং গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের কোনো চেষ্টা করেননি। রোববার (১ মার্চ) ট্রাইব্যুনাল-১-এ জেরায় তিনি বলেন, “আমি সেনাপ্রধান থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না। যারা গুম হয়েছিল, তাদের কাউকে আমি উদ্ধারের চেষ্টা করিনি। কারণ এটা আমার দায়িত্বাধীন ছিল না এবং আমি জানতাম না কে কখন কোথায় গুম হয়েছে।”
তিনি আরও বলেন, সামরিক গোয়েন্দা পরিদপ্তর (এমআই) গুমের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি, শুধু জানিয়েছে গুম হচ্ছে। আওয়ামী লীগ সরকার আমলে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় চতুর্থ দিনের জেরা হয়। আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি তাকে জেরা করেন।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]