মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রভাব পড়েছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে এ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে—এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং এয়ার অ্যারাবিয়ার ৩টি। ১ মার্চ সারাদিনে ৪০টি ফ্লাইট বাতিল হয়, যার মধ্যে এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং বিমানের ৯টি। সোমবার (২ মার্চ) এ পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিল হয়েছে।
এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসতে চাওয়া কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]