নিজ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তদন্ত বা ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কি এ বিষয়ে কিছু বলেছে? আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জারি হওয়া সুরক্ষা অধ্যাদেশ জুলাই জাতীয় সনদের অঙ্গীকারের ভিত্তিতে করা হয়েছিল, যাতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল তাতে একমত হয়েছিল।
চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।