আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে না; বরং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা ও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। রোববার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, মার্কিন ভূখণ্ডে আঘাত হানা সম্ভব না হওয়ায় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকেই লক্ষ্য করা হচ্ছে। অনেক মার্কিন সেনা হোটেলে অবস্থান নিয়ে মানবঢাল তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি, তবে ইরান শুধু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করছে।
আরাঘচি জানান, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।
নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ পরিষদ এক-দুই দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে এবং অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ইতোমধ্যে গঠিত হয়েছে।