ক্রীড়া ডেস্ক:
জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। শুক্রবার ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন মেহেদী ও মুন্না। তবে জাপানের আক্রমণের সামনে বড় ব্যবধানে পরাজিত হওয়ায় আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য থাকবে বাংলাদেশের যুব হকি দলের।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]
