কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট আরিফুল ইসলামের হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কর্মবিরতিসহ বিক্ষোভ সমাবেশ করেছে টেকনোলজিষ্ট ও নার্সরা। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একযোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট (বিএসটিএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মইন উদ্দিন মঞ্জু ও মহাসচিব বিপ্লব উজ জামান বিপ্লবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেয়। নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথায় আগামীতে পূর্নকর্মবিরতীসহ কেন্দ্রীয় ভাবে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন। খাজা মঈন উদ্দিন বলেন- কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট সৌরভ হোসেন (৪০)’র ডিউটি শেষে হাসপাতাল থেকে মোটরসাইকেল যোগে সহকর্মী আরিফুলসহ বাড়ি ফেরার সময় হাসপাতাল সড়কস্থ প্রধান ডাকঘরের সম্মুখে ৩টি মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী দূবৃত্তদের হামলার শিকার হন এবং এঘটনার আইনী প্রতিকার চেয়ে কুষ্টিয়া মডেল থানায় ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার সপ্তাহকাল অতিবাহিত হলেও অদ্যবাধি প্রকাশ্য দিবালোকে চিহ্নিত মামলাকারীদের পুলিশ ধরতে পারে না। তাহলে পুলিশের উপর কিভাবে আমরা নিরাপত্তার আস্থা রেখে কাজ করবো দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে এমন অনিরাপদ কর্মস্থলে কাজ করা অসম্ভব হয়ে পড়বে। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘দুইজন স্বাস্থ্যকর্মীর উপর হামলার ঘটনায় হওয়া মামলাটি নিবির পর্যবেক্ষনসহ তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেগুলি বিশ্লেষন করা হচ্ছে। খুব শীঘ্রই জড়িতদের সনাক্তকরণসহ গ্রেপ্তার করবে পুলিশ’। উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দূর্বৃত্তদের হামলার শিকার হন বাংলাদেশ মেডিকেল টেকলোজিস্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফার্মাসিস্ট আরিফুল ইসলাম।