এম বাদশা মিয়া \ ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছেন বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম। গতকাল সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহম্মদপুর, দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা। পরিদর্শন টিমে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। সে সময় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন। সেসময় শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তরুণ প্রতিভাবানরা খেলাধুলা ও শরীরচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে বলে দাবি করেন স্থানীয়রা। প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান উপযোগী বলে মনে হয়েছে। মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়ার পরে দ্রুততম সময়ে আঞ্চলিক এই ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানান বিকেএসপির পরিচালক (প্রশাশন) কর্নেল গোলাম মাবুদ হাসান।
