সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : সোহরাব উদ্দিন

কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে দৌলতপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার দৌলতপুরে জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা ২০২৬ অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা পরিষদ। সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদে শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে বিনামূল্যে ফুটবল, ক্রিকেট ব্যাট সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকীসহ  রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও সুধিজনেরা। উক্ত ক্রীড়া সামগ্রী দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর নিকট ক্রীড়া উপকরণ হস্তান্তর করা হয়। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে নতুনভাবে আধুনিক ও পরিবেশ বান্ধব ডাকবাংলো নির্মাণ পরিকল্পনা করা হয়। এসময় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন- “যুবসমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। জেলা পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান আরও সক্রিয় হবে এবং নতুন নতুন খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে। জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও জেলার ক্রীড়া উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, খেলাধুলার প্রসার, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণের এই উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। তবে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে দৌলতপুর উপজেলাতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।