অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়ার পরদিন কানসাস সিটির টিম ক্যাম্পে সতীর্থদের সঙ্গে ৩৯তম জন্মদিন উদযাপন করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বুধবার (২৪ জুন) কোনো রাজকীয় আয়োজন ছাড়াই ঘরোয়া আবহে কেক কাটেন তিনি। দলের প্রধান রাঁধুনি ও গ্রিল মাস্টারের জন্মদিনও একই দিনে হওয়ায় আনন্দ ভাগাভাগি করে নেন মেসি। জন্মদিনে তাঁর একমাত্র প্রার্থনা সুস্বাস্থ্য বজায় রেখে খেলা উপভোগ করা…


