কুমারখালীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

বুধবার, জুন ২৪, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ – সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও অস্থিতিশীলতার সৃষ্টির বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রতিবাদ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কুমারখালী হলবাজার থেকে বের করা হয়। পরে গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, বাসস্টান্ডের গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় হলবাজার এসে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ওবাইদুল ইসলাম রিপন, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক’শ নেতাকর্মী। মিছিল শেষে সাংবাদিকদের উপজেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহবায়ক ওবাইদুল ইসলাম রিপন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জাগাই মিছিল মিটিং করার চেষ্টা করছে। প্রতিবাদে কুমারখালীতে আমরা একটি মিছিল করেছি। এই মিছিল থেকে একটি কথায় আওয়ামী লীগ দোসরদের বলতে চাই। রাস্তায় নামলে পিঠের চামড়া থাকবেনা। পিঠের চামড়াতো থাকবেনা। এই বাংলাদেশেও আপনাদের কোনো ঠিকানা থাকবে না। তিনি আরও বলেন, যেহেতু নিষিদ্ধ সংগঠন। তাই এখনও সময় আছে। তওবা পড়ে যদি জামায়াত আলারা নেই, জামায়াতে যান। জাতীয় পার্টি নেই, জাতীয় পার্টিতে যান। এনসিপি নিলে এনসিপিতে যান। বিএনপিতে আপনাদের জাইগা নাই। বিএনপিতে কোনো দালালের জাইগা নাই। তাই দালালি বাদ দেন। খুনি হাসিনা যে, পলাতক তাকে নিয়ে নার্সিং করার চেষ্টা না করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাঁরা রাজনৈতিক কর্মকান্ড যদি করতে চাই। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়েই তাঁদের করতে হবে। তার ব্যত্যয় বাংলাদেশে আর হবেনা। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারীরা প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়ে ফেসবুকে নানা কটুক্তি করছে, সাইবার বুলিং করছে। জিয়া পরিবার আবেগের জায়গা। জিয়া পরিবারে কেউ হাত দিলে, সেই হাত পুড়ে যাবে।