কুমারখালী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প আই ইউ জি আই পি প্রকল্পের আওতায় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় গতকাল রবিবার দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের এডিবি ও এএফডি এর অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভার কনজারভেন্সী শাখার কর্মকর্তা, কর্মচারী ও পরিছন্নকরা অংশ নেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ফারজানা আখতারের সভাপতিত্বে প্রকল্পটির ঢাকা দক্ষিণ অঞ্চলের রিজিওনাল কো অর্ডিনেটর অখিল রঞ্জন বিশ্বাস, কো অর্ডিনেটর (আইটি) নুর ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কর্ম বাস্তবায়ন করা গেলে একটি পরিস্কার, পরিছন্ন,  আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য কুমারখালী পৌরসভা গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন প্রশিক্ষকরা।