দৌলতপুরে গাঁজাসহ মাদক কারবারী আটক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা সহ হবিবার মন্ডল (৫৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১.৪৫টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নির্দেশনায় এস আই মহাসিন সঙ্গীয় ফোর্স সহ পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে জৈনক কালাচাঁদ মন্ডলের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানকালে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি হবিবার মন্ডল কে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার অনুমানিক মূল্য ৬০হাজার টাকা। মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিবার মন্ডল নামের একজন মাদক কারবারিকে ২কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় দৌলতপুর থানা পুলিশ। পরে গতকাল শনিবার আটক ব্যক্তিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দৌলতপুর উপজেলায় মাদক নির্মূল ও মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষায় দৌলতপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।