কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ সভা

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ সমাজসেবা অধিদপ্তরাধীন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের আওতায় পরিচালিত রোগী কল্যাণ সমিতি, কুষ্টিয়ার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে রোগী কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মন্নান। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদসহ কার্যনির্বাহী পরিষদের সদস্য ও হাসপাতালের বিভিন্ন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা প্রদান, তহবিল ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান এবং মানবিক সেবা নিশ্চিত করতে রোগী কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সমিতির আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, চলমান সহায়তা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসহায় রোগীর পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।