স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। গত ৯ মে রাষ্ট্রপতি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন তিনি।

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ প্রধানমন্ত্রী কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন।