মোটরসাইকেলে অগ্রিম কর আরোপের আহ্বান জামায়াত আমিরের

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মোটরসাইকেল মালিক ও চালকরা সাধারণত সম্পদশালী নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এ বাহন ব্যবহার করেন।

রবিবার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের চিন্তা করছে। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো উচিত নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি এ ধরনের কোনও পরিকল্পনা করে থাকে, তবে জনস্বার্থের কথা বিবেচনা করে তা থেকে সরে আসবে বলে তিনি আশা করেন। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।