নিজ সংবাদ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন। রোববার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে তিনি বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদের ধারাবাহিকতা চান না তো রাষ্ট্রপতিকে অভিশংসন করুন। এনসিপির সংসদ সদস্যরা এতে ভূমিকা পালন করবে।”
তিনি অভিযোগ করেন, নতুন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কোটি কোটি ভোটারের সঙ্গে প্রতারণা করেছে। নাহিদ ইসলাম বলেন, এনসিপিকে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন ও সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কারের বিরোধিতা করে শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের বড় লাভভোগী বিএনপি কিন্তু তারা গাদ্দারি করেছে।