নিজ সংবাদ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দল রাজপথ ও সংসদে শক্ত অবস্থান বজায় রাখবে। সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডসহ সকল হত্যার বিচার নিশ্চিত করতে হবে। রবিবার বিকেলে ফার্মগেট কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংসদে সংস্কার বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠন করে শপথ নেওয়া অপরিহার্য। ফ্যাসিবাদের অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, এত প্রাণের উৎসর্গের পরও সরকার আশাহত করেছে। প্রতারণা না করে জুলাই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]