আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি সংবাদমাধ্যম মিডিয়া হায়ম জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার তেহরানের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এটিকে উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি কঠোর রক্ষণশীল মতাদর্শের জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনায় পড়ে এবং পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচন ও পরবর্তী বিক্ষোভ তার মেয়াদের উল্লেখযোগ্য ঘটনা।
এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আরও উত্তেজনা বাড়াতে পারে।
Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
[mc4wp_form]